২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন প্রকাশ করেছে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমি (নেপ)। বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এপ্রিল মাসে।
প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্রের কাঠামো ও নম্বর বিভাজন নিচে দেওয়া হলো
প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস ও মানবন্টন
১. বাংলা
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
- ১. কবি ও কবিতার নামসহ কবিতার প্রথম ৮ পঙ্ক্তি লিখন—১+১+৮=১০
- ২. শব্দার্থ লিখন (৫টি)—১×৫=৫
- ৩. বাক্য গঠন (৫টি)—১×৫=৫
- ৪. শূন্যস্থান পূরণকরণ (৫টি)—১×৫=৫
- ৫. বহুনির্বাচনি প্রশ্নের উত্তর লিখন (৫টি)—১×৫=৫
- ৬. বিপরীত শব্দ/সমার্থক শব্দ লিখন (৫টি)—১×৫=৫
- ৭. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি)—২×৪=৮
- ৮. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (৪টি)—৫×৩=১৫
- ৯. কবিতা/গদ্য অনুচ্ছেদের মূলভাব লিখন—৫×১=৫
- ১০. ভাষারীতি পরিবর্তন/পদ নির্ণয়/ ক্রিয়ার কাল (৫টি) —১×৫=৫
- ১১. অনুচ্ছেদ (পাঠ্যবই/সমমানের) পড়ে প্রদত্ত নির্দেশনা অনুসারে প্রশ্ন তৈরিকরণ/ প্রদত্ত অনুচ্ছেদে বিরামচিহ্ন প্রয়োগ (৫টি)—১×৫=৫
- ১২. যুক্তবর্ণ বিভাজন ও শব্দ গঠন (৫টি)—১×৫=৫
- ১৩. এককথায় প্রকাশ (৫টি)—১×৫=৫
- ১৪. ফরম পূরণকরণ/আবেদনপত্র লেখন—১×৫=৫
- ১৫. রচনা লেখন (সূত্রসহ/উন্মুক্ত)—১২×১=১২
- # প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক (জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক) প্রশ্ন থাকবে।
২. ইংরেজি
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
Read the text/dialogue and answer the questions 1, 2 and 3. This text/dialogue will be given from the textbook, ‘English for Today,’ of Class V.
- 1. Match the given words to their meanings–1×5=5
- 2. Make meaningful sentence with the given words—1×5=5
- 3. Answer the following questions in sentence (s). 6 short constructed response questions will be given, and students will have to answer all of them.—3×6=18
- # Read the text/dialogue and answer the question 4, 5 and 6. Then text/dialogue will not be given from the textbook, ‘English for Today,’ of Class V.
- 4. Fill in the blanks with the appropriate word from the box—1×5=5
- 5. Multiple Choice Questions—1×5=5
- 6. Answer the following questions in sentence (s). 5 short constructed response questions will be given, and students will have to answer all of them.—3×5=15
- 7. Make WH questions from the given statements. Students will make questions underlined word (s).—1×6=6
- 8. Rearrange the given words in the correct order to make meaningful sentence/ Rearrange the given sentences in the correct order to make a meaningful text/story.—1×6=6
- 9. Rewrite the sentences using capitalization and punctuation marks.—0.5×10=5
- 10. Fill up the Form/ Fill in the blanks (using information related to days, months, cardinal and ordinal numbers, or words for figures).—1×5=5
- 11. Complete the sentences/text using the correct form of verbs.—1×5=5
- 12. Write a simple personal letter (clues will be given).—10
- 13. Write a short composition (free writing or by answering a set of questions.)—10
- # No alternative for any question item(s).
৩. প্রাথমিক বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
পূর্ণমান: ৫০+৫০= ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
বিষয়: প্রাথমিক বিজ্ঞান—মান: ৫০
- ১. বহুনির্বাচনী প্রশ্ন—৫টি (সব কটির উত্তর দিতে হবে) —১×৫=৫
- ২. শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা নির্ণয়/মিলকরণ—৫টি (সব কটির উত্তর দিতে হবে)—১×৫=৫
- ৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন—৮টি (সব কটির উত্তর দিতে হবে)—২×৮=১৬
- ৪. বিস্তৃত উত্তর প্রশ্ন—৪টি (সব কটির উত্তর দিতে হবে)—৬×৪=২৪
বিষয়: বাংলাদেশ ও বিশ্বপরিচয়—মান: ৫০
- ১. বহুনির্বাচনি প্রশ্ন—৫টি (সব কটির উত্তর দিতে হবে) —১×৫=৫
- ২. শূন্যস্থান পূরণ/সত্য-মিথ্যা নির্ণয়/মিলকরণ—৫টি (সব কটির উত্তর দিতে হবে)—১×৫=৫
- ৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন—৮টি (সব কটির উত্তর দিতে হবে)—২×৮=১৬
- ৪. বিস্তৃত উত্তর প্রশ্ন—৪টি (সব কটির উত্তর দিতে হবে)—৬×৪=২৪
প্রশ্নপত্রে ডোমেইনভিত্তিক (জ্ঞানমূলক, অনুধাবনমূলক, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতামূলক) প্রশ্ন থাকবে।
৪. গণিত
পূর্ণমান: ১০০, সময়: ২ ঘণ্টা ৩০ মিনিট
- ১. বহুনির্বাচনি প্রশ্ন (১০টি প্রশ্ন থাকবে, ১০টির উত্তর দিতে হবে)—১×১০=১০
- ২. শূন্যস্থান পূরণ (১০টি থাকবে, ১০টির উত্তর দিতে হবে)—১×১০=১০
- ৩. সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন (১৬টি প্রশ্নের মধ্যে ১৬টির প্রশ্নের উত্তর দিতে হবে)—১×১৬=১৬
- ৪–১১ নম্বর প্রশ্নের প্রতিটির মান সমান—৮×৮=৬৪
- ৪. চার প্রক্রিয়া–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে)
- ৫. লসাগু ও গসাগু–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে)
- ৬. সাধারণ ভগ্নাংশ/দশমিক ভগ্নাংশ–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে)
- ৭. গড়–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে)
- ৮. শতকরা–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে)
- ৯. পরিমাপ/সময়/(আয়ত/সামান্তরিক/ত্রিভুজ)–এর ক্ষেত্রফল পরিমাপ–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে)
- ১০. জ্যামিতি–সম্পর্কিত: নির্দেশনা অনুসারে চিত্র অঙ্কন ও অঙ্কিত চিত্রের বৈশিষ্ট্য লেখন (১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে)
- ১১. উপাত্ত বিন্যস্তকরণ ও জনসংখ্যা–সম্পর্কিত সমস্যা (১টি প্রশ্ন থাকবে, ১টির উত্তর দিতে হবে) # মোট নম্বর =১০০।






[…] আরও: প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৫ সিলেবাস… […]