অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৬

অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৬ এর যাবতীয় তথ্য – পরিক্ষা ২০২৫

জাতীয় বিশ্ববিদ্যালয় অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৬ এর বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আপনি যদি ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নিয়মিত শিক্ষার্থী হন অথবা পূর্ববর্তী বর্ষের অনিয়মিত বা গ্রেড উন্নয়ন পরীক্ষার্থী হন, তবে আগামী ১৩ মে ২০২৬ থেকে অনলাইনে ফরম পূরণ করতে পারবেন।

অনার্স প্রথম বর্ষ পরীক্ষার ফরম পূরন ২০২৬ বা অনার্স ১ম বর্ষ পরীক্ষা ২০২৫ এর ফর্ম পুরন নিয়ে যাবতীয় তথ্য এবং অফিসিয়াল নোটিশ এই আর্টিকেলে তুলে ধরা হলো।

অনার্স ১ম বর্ষের ফরম ফিলাপ ২০২৬

এক নজরে ২০২৬ সালের অনার্স প্রথম বর্ষের ফরম ফিলাপ এর গুরুত্বপূর্ণ তথ্য। 


অনলাইনে আবেদন ফরম পূরণ শুরু- ১৩ মে ২০২৬

অনলাইনে আবেদন ফরম পূরণ শেষ- ১১ জুন ২০২৬

কলেজে ফরম ও ফি জমা দেওয়ার শেষ তারিখ- সংশ্লিষ্ট কলেজ নির্ধারণ করবে

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল নোটিশ

২০২৫ সালের অনার্স ১ম বর্ষের পরীক্ষার ফরমপূরণের বিজ্ঞপ্তি জতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে PDF ডাউনলোড করুন।

ফরম ফিলাপ এর ধাপ সমুহ


১. অনলাইন আবেদন: প্রথমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট ওয়েবসাইট ems.nu.ac.bd/student-login এ গিয়ে আপনার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করতে হবে।

২. তথ্য যাচাই: আপনার নাম, শিক্ষাবর্ষ এবং বিষয় কোডগুলো (বিশেষ করে অপশনাল বিষয়) ঠিক আছে কি না তা ভালো করে যাচাই করে নিন।

৩. ফরম ডাউনলোড: ফরমটি পূরণ হয়ে গেলে সেটির প্রিন্ট কপি বা পিডিএফ ডাউনলোড করে নিন।

৪. ফি প্রদান ও জমা: ডাউনলোড করা ফরমে পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে সংশ্লিষ্ট কলেজে নির্ধারিত ফি এবং রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপিসহ জমা দিন। (অনেক কলেজ এখন তাদের নিজস্ব পোর্টালে বা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি গ্রহণ করে, তাই আপনার কলেজের নোটিশটি দেখে নিন)।

পরীক্ষায় অংশগ্রহণের শর্তাবলী

নিয়মিত পরীক্ষার্থীদের জন্য

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে রেজিস্ট্রেশনকৃত অনার্স কোর্সের সকল ছাত্র-ছাত্রী (যারা রেগুলেশন অনুযায়ী কোর্স সম্পন্ন করেছে) ২০২৫ সালের অনার্স ১ম বর্ষের নিয়মিত পরীক্ষার্থী হিসেবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের সিলেবাস ও সংশোধিত রেগুলেশন অনুযায়ী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বা পূর্ববর্তী শিক্ষাবর্ষে ভর্তিকৃত কোন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ না করলে অথবা অংশ গ্রহণ করে Not Promoted থাকলে সে সকল পরীক্ষার্থী ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে কার্যকর সিলেবাস ও সংশোধিত রেগুলেশনের আলোকে পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

অনিয়মিত পরীক্ষার্থীদের জন্য

২০২১-২২, ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের যে সকল পরীক্ষার্থী অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশ গ্রহণ করে Promoted হয়েছেকিন্তু এক বা একাধিক বিষয়ে F গ্রেড পেয়েছে সে সকল পরীক্ষার্থী অনিয়মিত হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (পুরাতন সিলেবাস অনুযায়ী) ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণের করবে।

গ্রেড উন্নয়ন পরীক্ষার্থীদের জন্য

২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় নিয়মিত ও অনিয়মিত পরীক্ষার্থী হিসেবে প্রথম বারের মত পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে Promoted হয়েছে, ঐ সকল পরীক্ষার্থী শুধুমাত্র C, C+ এবং D গ্রেড প্রাপ্ত কোর্স/কোর্সসমূহে গ্রেড উন্নয়ন পরীক্ষায় সর্বোচ্চ ০২(দুই)টি পত্র কোর্সে অংশগ্রহণ করতে পারবে।


যে সকল পরীক্ষার্থী ২০১৮-১৯, ২০১৯-২০,২০২০-২১, ২০২১-২২ ও ২০২২-২৩, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে ২য় বর্ষে প্রমোশন পেয়েছে কিন্তু এক বা একাধিক কোর্সে F গ্রেড রয়েছে তারা ২০২৫ সালের পরীক্ষায় F গ্রেড প্রাপ্ত কোর্স বা কোর্সসমূহে অংশগ্রহণ করতে পারবে এবং ফলাফল যাই হোকনা কেন A গ্রেড এর বেশী প্রাপ্য হবে না।


সকল F গ্রেড প্রাপ্ত কোর্সে পরীক্ষা দিয়ে (রেজিস্ট্রেশনের মেয়াদে) অবশ্যই ন্যূনতম “D” গ্রেড এ উন্নীত করতে হবে।

২০২৪ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষায় অংশগ্রহণ করে C Promoted প্রাপ্ত পরীক্ষার্থীদের অনুপস্থিত পত্রে ২০২৫ সালের পরীক্ষায় অবশ্যই অংশগ্রহণ করতে হবে।

২০১৭-২০১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণের প্রয়োজনীয় শর্তাবলী

২০১৭-১৮ শিক্ষাবর্ষে এক বা একাধিক কোর্সে (F)গ্রেড প্রাপ্ত (অকৃতকার্য) শিক্ষার্থীরা সর্বমোট ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা ফি প্রদান করে শুধুমাত্র ২০২৫ সালের অনার্স ১ম বর্ষ পরীক্ষার ফরমপূরণ করবে সে সকল পরীক্ষার্থী অনিয়মিত হিসেবে ২০১৩-১৪ শিক্ষাবর্ষের (পুরাতন সিলেবাস অনুযায়ী) পরীক্ষায় অংশগ্রহণের করবে। এক্ষেত্রে রেজিস্ট্রেশন নবায়নের কোন প্রয়োজন হবে না। কোন শিক্ষার্থী ফরমপূরণ / পরীক্ষায় অংশগ্রহণ / অকৃতকার্য হলে কোন অবস্থাতেই পরবর্তীতে পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবে না। উল্লেখ্য ব্যবহারিক পরীক্ষায় গ্রেড উন্নয়নের
কোন সুযোগ নেই।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *