মাস্টার্স ভর্তি আবেদনের রেজাল্ট

মাস্টার্স ভর্তি আবেদনের রেজাল্ট দেখার নিয়ম ২০২৬

মাস্টার্স ভর্তি আবেদনের রেজাল্ট দেখার নিয়ম ২০২৬. ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স নিয়মিত ভর্তি আবেদনের রেজাল্ট প্রকাশিত হবে ৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪টায়। এসএমএস এবং সরাসরি ওয়েবসাইট এর মাধ্যমে শিক্ষার্থীরা তাদের ভর্তি ফলাফল দেখতে পারবেন। এই পোস্ট এর মাধ্যমে মাস্টার্স ভর্তি আবেদনের (মেধা তালিকা) ফলাফল প্রকাশ এবং দেখার নিয়ম সম্পর্কে বলা হবে। 

মাস্টার্স ভর্তি আবেদনের রেজাল্ট দেখার নিয়ম ২০২৬

যেসকল শিক্ষার্থী মাস্টার্স ভর্তি প্রাথমিক আবেদন করেছেন তাদের মেধা তালিকা বা ফলাফল প্রকাশ করা হবে এপ্রিল মাসের ৭ তারিখ বিকাল ৪টায়। জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ অনুযায়ী ফলাফল জানা যাবে এসএমএস এবং সরাসরি ওয়েবসাইট থেকে।

মাস্টার্স ভর্তি আবেদনের রেজাল্ট

২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত কোন শিক্ষার্থী মাস্টার্স (নিয়মিত/প্রাইভেট) অথবা মাস্টার্স প্রফেশনাল কোর্সে (যে শিক্ষাবর্ষে হোক না কেন) বর্তমানে অধ্যয়নরত থাকলে তাকে অবশ্যই ১৫ এপ্রিল ২০২৬ তারিখের মধ্যে পূর্ববর্তী ভর্তি বাতিল করে এ শিক্ষা কার্যক্রমে ভর্তি হতে হবে অন্যথায় দ্বৈত ভর্তির কারণে ঐ শিক্ষার্থীর রেজিস্ট্রেশন বাতিল বলে গণ্য হবে। ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্লাস ২৬ এপ্রিল ২০২৬ তারিখ থেকে শুরু হবে।

এ ভর্তি কার্যক্রমের বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিষয়ক ওয়েবসাইটের Prospectus/Important Notice অপশন থেকে জানা যাবে।

আরও: মাস্টার্স ব্যবস্থাপনা বিভাগের বইয়ের তালিকা ও বিষয় কোড

মাস্টার্স ভর্তি আবেদনের রেজাল্ট দেখার নিয়ম 

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষে মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের মেধা তালিকা ০৭ এপ্রিল ২০২৬ তারিখ বিকাল ৪টায় প্রকাশ করা হবে। উক্ত ফলাফল SMS (nu<space>atmf<space>roll no টাইপ করে 16222 নম্বরে send করতে হবে) এর মাধ্যমে একইদিন বিকাল ৪টা থেকে এবং ভর্তি বিষয়ক ওয়েবসাইটে (www.nu.ac.bd/admissions) রাত ৯টা থেকে পাওয়া যাবে।

রেজাল্ট দেখার ওয়েবসাইট 

যেসব শিক্ষার্থীরা মাস্টার্স নিয়মিত ভর্তি আবেদন করেছো তাদের সবার জন্য শুভকামনা রইল। আশা করছি তোমরা সবাই মেধা তালিকায় স্থান পেয়ে মাস্টার্স পড়ার সুযোগ পাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স বিভাগের সকল আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *